ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত ও পরিবারকে কেসিসি’র আর্থিক সহায়তা প্রদান

সারাদেশ | খুলনা ব্যুরো প্রধান

(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ৫:৫১ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার আজ শুক্রবার (১৯ জুলাই) সকালে নগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহিদের পরিবারের হাতে কেসিসি’র পক্ষ থেকে আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করেন।কবর জিয়ারতে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কর আদায় কর্মকর্তা মো. আব্দুল মাজেদ মোল্যা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ডিসিটি কাজী মো. ইমরুল হাসান, নিরাপত্তা সুপার মো. আলমগীর কবির বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শহিদ সাকিব রায়হানের পরিবারের সদস্যদের মধ্যে পিতা শেখ মো. আজিজুর রহমান ও মাতা নুরনাহার বেগমও এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান মনি, ২৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা ইশতিয়াক উদ্দিন লাভলু, জামায়াতে ইসলামী-সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মহানগরের নেতা ইমরান আহমেদ, এনসিপি’র মহানগর সংগঠক খান আহমেদ হামীম রাহাত, সিদ্দিকিয়া মহিলা মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ, সিদ্দিকিয়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল লিটনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, শেখ মো. সাকিব রায়হান গত ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরে এক দফা আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। পরদিন ২০ জুলাই তাকে খুলনার বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের গোলাম মোক্তাদির সড়কের নবপল্লী এলাকার বাসিন্দা ছিলেন এবং ঢাকার বায়তুস সবুর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম