ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাবেক কেএনএফ পরিবারগুলোর পাশে বান্দরবান সেনা জোনের সহমর্মিতা

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ৮:০২ অপরাহ্ন

banglahour

পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আত্মসমর্পণকারী সাবেক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।শুক্রবার (১৮ জুলাই) সকালে বান্দরবান মাল্টিপারপাস শেডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শান্তি ও উন্নয়নের পথে চলতে হলে দরকার পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানবোধ। যারা সশস্ত্র পথ ছেড়ে সমাজে ফিরে এসেছেন, তারা শুধু নিজেদের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই সহায়তা শুধু খাদ্য সহায়তা নয়—এটি একটি বার্তা: “আপনারা একা নন, আমরা একসাথে আছি।

অনুষ্ঠানে জানানো হয়, সহায়তা প্রাপ্ত প্রত্যেকটি পরিবারকে দেওয়া হয়:

৫০ কেজি চাল

৫ কেজি ভোজ্যতেল

৫ কেজি ডাল

৫ কেজি আলু

৫ কেজি পেঁয়াজ

৫ কেজি লবণ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন আদনান ফারাবি (সঞ্চালক), ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক এস এম আনিসুজ্জামান উদয়, অন্যান্য সামরিক কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সহায়তাপ্রাপ্ত পরিবারসমূহ।সহায়তা গ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা সেনাবাহিনীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এই সহায়তা আমাদের জীবনের একটি নতুন শুরু। সমাজের স্বাভাবিক ছন্দে ফিরে আসার শক্তি জুগিয়েছে। ভবিষ্যতেও শান্তিপূর্ণ সমাজ গঠনে সেনাবাহিনীর পাশে থেকে কাজ করে যেতে চাই।

বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ে শান্তি ও মানবিক সহাবস্থানের যে প্রতিশ্রুতি, তারই একটি বাস্তব উদাহরণ হিসেবে ধরা দিচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম