ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে কড়া নিরাপত্তা, তল্লাশি চালালো K-9 ডগ স্কোয়াড

খেলা | আরফিন জুয়েল, স্পোর্টস রিপোর্টার।

(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:৫৯ অপরাহ্ন

banglahour

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক ম্যাচ ঘিরে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে শুক্রবার দিনভর স্টেডিয়াম এলাকায় চলে তল্লাশি অভিযান।

এই বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তত্ত্বাবধানে কাজ করা K-9 ইউনিটের ডগ স্কোয়াড। বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে স্টেডিয়ামের ভেতরের আউটফিল্ড, গ্যালারি, একাডেমি মাঠ, ইনডোর, খেলোয়াড়দের ড্রেসিংরুম এবং মূল প্রবেশপথসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হয়।

আন্তর্জাতিক সিরিজে মাঠ ও গ্যালারিতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থাকার সম্ভাবনায় নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না প্রশাসন। এজন্য স্টেডিয়ামের প্রতিটি অংশে K-9 ইউনিট ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। আন্তর্জাতিক এ সিরিজ ঘিরে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম