ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে গুজব ছড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২৬ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:৫২ অপরাহ্ন

banglahour


দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে গুজব ছড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায়  খুলনা-যশোর মহাসড়কের বৈকালির মোড়ে  এই কর্মসূচির আয়োজন করে খুলনা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়। আয়োজকদের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে গুজব ছড়িয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং কেডিএ-র চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল আলম মনা।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বাবু ব্রজেন ঢালী, গৌতম দে হারু, সুজনা জলি এবং উজ্জল সাহাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম