ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে কুখ্যাত ডাকাত মেরাজ ও তার বাহিনীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম.এ. হালিম,ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ২:৪৮ অপরাহ্ন

banglahour

ভৈরবে শীর্ষ ডাকাত মেরাজ ও তার অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক সংবাদ সম্মেলন করেছেন জামালপুর গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী।শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় ভৈরব প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, মেরাজ ও তার বোন তানিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।এলাকাবাসীর ভাষ্যমতে,মেরাজ একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।তার বোন তানিয়া এলাকায় মাদক বিক্রি করে কিশোরদের বিপথে ঠেলে দিচ্ছেন।কোনো অভিযোগ করলে মিথ্যা মামলা, নারী নির্যাতনের হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয়।সংবাদ সম্মেলনে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার আল বাকের ঝলক, যুবদল নেতা মো. জালাল উদ্দিন, সালাউদ্দিন, সমাজসেবক মতিন সরকার, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।শাহ আলম প্রধান অভিযোগ করেন, “মেরাজ প্রতিদিন রাতে বিভিন্ন সড়কে ডাকাতি চালায়। তার বোন তানিয়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে। থানায় অভিযোগ করেও ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না।স্থানীয়দের মধ্যে ইকবাল, শফিক, রুবেল, হোসেন মিয়া সহ অনেকে সরাসরি তাদের যানবাহন ছিনতাইয়ের ঘটনা তুলে ধরেন। ইকবাল জানান, ২১ জুন তার অটোরিকশা ছিনতাই করে মেরাজ, পরে উল্টো তার বিরুদ্ধেই মামলা দেয়।ডাকাত মেরাজের আপন চাচা জিল্লুর রহমান সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাগ্নের অত্যাচারে আমি নিজেই অতিষ্ঠ। পুলিশের কাছে অভিযোগ দিয়েও কিছু হয়নি।অবশেষে এলাকাবাসী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান— মেরাজ ও তার বোন তানিয়াকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম