ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় ইউএনও বাংলোর পুকুরে ধরা পড়ল ইলিশ ও তাড়িয়াল

সারাদেশ | মনিরুল ইসলাম, পটুয়াখালী, প্রতিনিধি।

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলোর পুকুরে ধরা পড়েছে সামুদ্রিক মাছ ইলিশ ও তাড়িয়াল। শনিবার (১৯ জুলাই) দুপুরে পুকুরে জাল ফেলা হলে মাছ দুটি ধরা পড়ে।স্থানীয়রা জানান, জাল টানার সময় ৯ ইঞ্চি লম্বা ও আনুমানিক ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ এবং প্রায় ১ ফুট লম্বা একটি তাড়িয়াল মাছ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাজুড়ে কৌতূহল ছড়িয়ে পড়ে। মাছ দুটিকে দেখতে পুকুরপাড়ে ভিড় করেন অনেকেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের পুকুরের সঙ্গে একটি খালের সংযোগ রয়েছে, যেটি ভাটার সময় সামুদ্রিক পানি প্রবেশ করে। ধারণা করছি, সেখান দিয়েই মাছ দুটি পুকুরে ঢুকেছে।তিনি আরও বলেন, যদি খালগুলো পরিষ্কার রাখা যায়, তাহলে ভবিষ্যতে আরও সামুদ্রিক মাছ এই এলাকায় আসতে পারে। এটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটি ইতিবাচক ইঙ্গিত স্থানীয়দের মতে, একটি পুকুরে ইলিশ ও তাড়িয়ালের মতো সামুদ্রিক মাছ ধরা পড়া এক বিরল ঘটনা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম