ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুমকিতে দায়িত্বে গাফিলতির অভিযোগে অফিস সহায়ক মিজান তালুকদার বরখাস্ত

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(১০ মাস আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৭ পূর্বাহ্ন

banglahour

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের অফিস সহায়ক মো. মিজানুর রহমান তালুকদারকে দায়িত্বে গাফিলতি ও একাধিক অনিয়মের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের স্বাক্ষরিত আদেশপত্রে জানানো হয়, ৩০ জুন ২০২৫ থেকে মিজানুর রহমানের বরখাস্ত কার্যকর হয়েছে।

জানা গেছে, দক্ষিণ দুমকি গ্রামের বাসিন্দা মিজান ২০১১ সালে অফিস সহায়ক পদে যোগ দেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, পূর্বানুমতি ছাড়া ছুটি নেওয়া, মোবাইল ফোন বন্ধ রেখে গোপনে নিখোঁজ থাকা, এমনকি আর্থিক লেনদেনসংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠে।

২০২০ সালে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপরও আচরণে কোনো পরিবর্তন না হওয়ায় একাধিক তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ কর্মচারী (চাকরি) বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে উপজেলা পরিষদের কোনো পদে নিয়োগের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, আমি এখনও অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। তবে মৌখিকভাবে জানতে পেরেছি যে আমাকে অফিসে না আসতে বলা হয়েছে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, তার বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯