ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর),প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৭ অপরাহ্ন

banglahour

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় হিলি চারমাথা মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন—

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি হাকিমপুর উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা,

সাধারণ সম্পাদক এইচ এম আওলাদ,

সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,

এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকলেও, একই শ্রেণির কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাইরে রাখা হচ্ছে, যা একটি চরম বৈষম্য। এতে মেধাবী শিক্ষার্থীরা হতাশ ও বঞ্চিত হচ্ছে।

তাঁরা অবিলম্বে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান এবং বলেন, “সবার জন্য সমান সুযোগই হতে হবে শিক্ষার মূল ভিত্তি।”

মানববন্ধন শেষে শিক্ষাবিষয়ক উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পেশ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম