ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জিয়া হল চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার সকালে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান এবং দুপুরে নগরীর বসুপাড়া কবরস্থানে শহিদ শেখ মো: সাকিব রায়হান-এর কবর জিয়ারত করেন।
দুপুরে নগর ভবনে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ সরকার বলেন,৫ আগস্ট আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে ছাত্র-জনতার সাহসী প্রতিরোধে স্বৈরাচার সরকারের পতন ঘটে। তাদের আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। সকলকে সম্মিলিতভাবে সে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক। দোয়া ও মোনাজাতে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফলঃ
‘ক’ বিভাগ (প্লে ও নার্সারী):
১ম – মারইয়াম, ২য় – রুষা মন্ডল, ৩য় – দৃশি মনি মন্ডল
‘খ’ বিভাগ (১ম-২য় শ্রেণি):
১ম – অবন্তিকা সরকার, ২য় – ফাতেমা জামান সায়মা, ৩য় – অরিন জয়
‘গ’ বিভাগ (৩য়-৫ম শ্রেণি):
১ম – উচ্ছ্বাস সেন স্বপ্ন, ২য় – নুসাইবা তাবাচ্ছুম অরোরা, ৩য় – মো: এহসান হাবিব
রচনা প্রতিযোগিতার ফলাফলঃ
‘ঘ’ বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণি):
১ম – কাজী সুমাইয়া জাহান, ২য় – সৈয়দা সারা তাবাচ্ছুম, ৩য় – তানহা ইসলাম তামান্না
‘ঙ’ বিভাগ (৯ম-১০ম শ্রেণি):
১ম – সানজিদা নাহার, ২য় – ফারিহা জামান, ৩য় – সাদিয়া আলী
কুইজ প্রতিযোগিতার ফলাফলঃ
‘চ’ বিভাগ:
১ম – মো: সিফাত উল্লাহ, ২য় – ফারজানা রহমান, ৩য় – অরিন্দম পাল
‘ছ’ বিভাগ:
১ম – এস এম তারিকুজ্জামান, ২য় – সৌহাদ্য রোহান, ৩য় – লামিয়া ইসলাম মমতা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী প্রকৌশলী মো: আনিচুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস.কে.এম. তাছাদুজ্জামানসহ কেসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
