ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে আলোচনার ঝড় বিশ্বজুড়ে

অনুসন্ধান | বিশেষ প্রতিবেদন

(৩ মাস আগে) ৮ আগস্ট ২০২৫, শুক্রবার, ১০:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন

banglahour

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে বিশ্বজুড়ে। তবে প্রশ্ন হচ্ছে এই বাণিজ্য যুদ্ধ কি হঠাৎ করেই শুরু, নাকি এর পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশল আছে?
 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতি হলো ‘আমেরিকা ফার্স্ট’। তাঁর মতে, এতদিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতিতে এমনভাবে অংশ নিয়েছে, যেখানে আমেরিকান শ্রমিক, কৃষক ও কারখানা ছিল ক্ষতির মুখে।
 

অনেকেই যুক্তরাষ্ট্রের পণ্য-বাণিজ্যের ঘাটতির কথা বলেন, কিন্তু ভুলে যান পরিষেবা বা সার্ভিস সেক্টরে যুক্তরাষ্ট্র বৈশ্বিকভাবে এগিয়ে রয়েছে। ২০২৪ সালে উদ্বৃত্ত ছিল প্রায় ২৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
 

চীন, ভারত এবং ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উত্থান এখন বাস্তবতা। যুক্তরাষ্ট্রের কাছে এটা নিছক অর্থনীতি নয়, এটা জাতীয় নিরাপত্তার অংশ। বিশ্বায়নের নামে প্রযুক্তি চুরি, মুদ্রা কারসাজি ও বাণিজ্যিক অনিয়ম বরদাশত না করাই ট্রাম্পের অবস্থান।
 

ইতিহাসের দিকে তাকালেই স্পষ্ট হয়, এই কৌশল নতুন নয়। আশির দশকে জাপানের দ্রুত উত্থান থামাতেও যুক্তরাষ্ট্র একই ধরনের শুল্ক ও বিনিময় হস্তক্ষেপ করে। ফলাফল? জাপানের উত্থান থেমে যায়, মার্কিন আধিপত্য টিকে থাকে।
 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র-নির্মিত বিশ্বায়নব্যবস্থা এত দিন উন্নয়নশীল দেশগুলোর স্বপ্নের জায়গা হলেও, আজ অনেক সময় সেটা ব্যবহার হচ্ছে উল্টোভাবে। দেশগুলোর উত্থান ঠেকাতে তারা নিজেরাই নিয়ম পরিবর্তনের চেষ্টা করছে।
 

তবে ট্রাম্পের দাবি, এই অবস্থান গ্রহণ না করলে আমেরিকানদের ভাগ্যে লেখা হতো চাকরি হারানো, উৎপাদন বন্ধ হওয়া এবং প্রযুক্তি হস্তান্তর।
 

উদীয়মান দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। কিন্তু ট্রাম্পের দৃষ্টিতে, ভারতকে এখন পূর্ণ অর্থনৈতিক প্রতিযোগী হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় ভারতের বিশাল কৃষি ও সেবা খাতের বাজারে প্রবেশাধিকার, কিন্তু ভারত তাতে রাজি নয়।
 

অনেক অর্থনীতিবিদ বলছেন, ট্রাম্প হয়তো এক ধরনের "অর্থনৈতিক ন্যাশনালিজম" চালু করছেন। তবে এর মাধ্যমে বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আমেরিকা আর নিঃশর্ত বিশ্বায়নের পক্ষে নেই।
 

ট্রাম্পের শুল্কনীতি যদি আগামীর পথে নতুন কাঠামো তৈরি করে দেয়, তবে সেটা বিশ্বায়নের মৃত্যুঘণ্টা নয়, বরং নতুন ভারসাম্য প্রতিষ্ঠার শুরু হতে পারে।
 

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com