ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মরত ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে|
আজ বিকেলে নগরীর টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন|
এতে আনন্দিত পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| এসময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ কর্মকর্তা এইচ কে দেবনাথসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন|

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
