ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সারাদেশ | বরিশাল (হিজলা) প্রতিনিধি

(৯ মাস আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৩৩ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে লামিয়া ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

নোমান ওই ইটভাটার ম্যানেজার এবং চরমেমানিয়া গ্রামের সিরাজ খানের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটভাটার মালিক আলহাজ ফরিদ উদ্দিন বেপারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাটায় গিয়ে দেখি নোমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তার মৃত্যুর খবর পাই।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চান। তাদের কোনো অভিযোগ না থাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমতির জন্য পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯