খুলনায় রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে তাসলিমা বেগম ময়না (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তিন পথচারীসহ পাঁচজন আহত হন।
বুধবার বেলা ১১টার দিকে খুলনা–সাতক্ষীরা সড়কের বালিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুকনগর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মো. ফজলুল করীম জানান, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আরিফুল ইসলামকে তার স্বজনরা অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন খালে পড়ে যায়।
এ ঘটনায় নিহতের স্বামী আরিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলাম আহত হন। এছাড়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী লাভলী, মরজিনা ও হাসিনা আহত হন।
পুলিশ জানায়, আহতরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
