ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৫, বুধবার, ১২:৫১ অপরাহ্ন

banglahour

ভৈরবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরামর্শক কমিটির সদস্য মো. জাকির হোসেন, অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও পরামর্শক কমিটির সদস্য সোহেলুর রহমান সোহেল, পরামর্শক কমিটির সদস্য হুমায়ুন কবির, মাহিন সিদ্দিকী ও প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।

বক্তারা জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ভৈরবের মধ্যে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ২য় স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আগামী বছর আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

পরে ফারুক কফি হাউজের সৌজন্যে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম