ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় মেঘনা নদীতে জাহাজ ডুবির ঘটনায় পাল্টাপাল্টি মামলা

অপরাধ | বরিশাল(হিজলা) প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৫, বুধবার, ৯:১৫ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় জাহাজ ডুবির ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।

ঘটনা ঘটে ১১ আগস্ট রাত ৩টার দিকে, যখন এমবি আল কুবা-১ (রেজিস্ট্রেশন এম-২৫২৩০) জাহাজ এমভি মিমরা (রেজিস্ট্রেশন এম-১৮১২৩) জাহাজকে ধাক্কা দেয়ার অভিযোগে ডুবে যায়। এমভি মিমরা জাহাজের কর্তৃপক্ষ নৌ-পুলিশে এমভি আল কুবা জাহাজের বিরুদ্ধে মামলা দায়ের করে। তখন মোহনপুর নৌ-পুলিশ এমভি আল কুবা জাহাজ ও এর তিনজন কর্মীকে আটক করে।

অন্যদিকে, এমভি আল কুবা জাহাজের মালিক আবদুল মতিন দাবি করেছেন, “আমাদের জাহাজ কাউকে ধাক্কা দেয়নি। বরং তারা এক ঘণ্টা আগে সেখানে নোঙর করেছিল। এমভি মিমরা জাহাজের ধাক্কায় আমাদের জাহাজের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি হিজলা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আমিনুল ইসলাম বলেন, জাহাজ ডুবির ঘটনায় একটি মামলা ও একটি জিডি হয়েছে। নৌ-পুলিশ এমভি আল কুবা জাহাজের তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম