ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে শামসুল আলম এবং সহ-সভাপতি পদে সেলিম রেজা নির্বাচিত হয়েছে। বুধবার বিকেলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা সমবায় কর্মকর্তা ও ইউসিসিএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শামসুল আলম ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক পেয়েছেন ২৯ ভোট। অন্যদিকে সহ-সভাপতি পদে সেলিম রেজা ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুরকান আলি হাসিব পেয়েছেন ৩৬ ভোট।

সমবায়ীদের প্রত্যক্ষ ভোটে সদস্য পদে নির্বাচিত হয়েছেন লিয়াকত আলি ও তোজ্জাম্মেল হক। এদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই নির্বাচনে ৪ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন— আব্দুল কুদ্দুস, আনসার আলী, সায়েরা বেগম এবং রহিমা আক্তার।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সমবায়ী সদস্যদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ সদর ইউসিসিএ-এর উন্নয়ন এবং সমবায়ীদের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এর আগে, বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বুধবার বিকেলেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা সমবায় কর্মকর্তা ও ইউসিসিএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম