দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও শিশু কন্যা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–বিরামপুর মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং তার দুই মাস বয়সী কন্যা রিশাত কাইফ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে চলন্ত অবস্থায় হঠাৎ ছিটকে পড়ে তারা ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
