ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ৫১ হাজার অবৈধ মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

অপরাধ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৬:২৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল আনন্দবাস গ্রাম থেকে ৫১ হাজার অবৈধ মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০)নামে এক চোরাকারবারীকে আটক করেছে। জাহাঙ্গীর শেখ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আফসার শেখের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিজিবি অভিযান পরিচালনা করে তাকে আটক করে। চোরাকারবারীটির ঘাসের বস্তা তল্লাশি করলে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোতে ৫১ হাজার মার্কিন ডলার ছিল। এছাড়াও তার কাছ থেকে ১টি বাইসাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকরা মালামালের আনুমানিক মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, লে.কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদ অনুযায়ী অভিযান পরিচালিত হয়। আটককে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকরা ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম