ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ওয়েলফেয়ার ফাউন্ডেশন

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

উক্ত অনুষ্ঠানে জিপিএ ৪.৫০ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কলেজ ব্যাগ, সনদপত্র এবং ফুল তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবকরা।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

সভাপতি চেয়ারম্যান বলেন, পটুয়াখালীর শিক্ষার্থীরা যাতে উৎসাহ পায় এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারে, সেই লক্ষ্যেই এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান নিয়মিতভাবে চালু থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম