ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্নীতি, অপশাসন, নিপীড়নের কারণেই মানুষ একটা পরিবর্তন চাচ্ছিল। সেই শূন্যতা পূরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানঃ মঞ্জু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৮:৫০ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাতই নভেম্বর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিবসটির মধ্য দিয়েই বাংলাদেশ নতুন যাত্রা শুরু করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নানান সংকট মোচনে সেই সময়ের সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেই সময়ে দুর্নীতি, অপশাসন, নিপীড়নের কারণেই মানুষ একটা পরিবর্তন চাচ্ছিল। সেই পরিবর্তন হওয়ার পরেই একটা নেতৃত্ব শূন্যতা ছিল এবং সেই শূন্যতা পূরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

প্রশাসক আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-খুলনা এ আলোচনা সভার আয়োজন করে।  

প্রশাসক আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের একটি ঘোষণার মধ্য দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেন এবং স্বাধীন হওয়ার পরে দেশবাসী তাদের বহু কাঙ্খিত একটি গণতান্ত্রিক, ুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণ না হওয়ায় জনমানুষের মনে ােভ দানা বেঁধেছিল। স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার হিসেবে শহীদ জিয়ার নেতৃত্বে আসাটা দেশবাসীকে নতুন স্বপ্ন দেখিয়েছিল। সেনাবাহিনীর জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তি এবং সেই সাথে জনগণের সহানুভূতির মধ্য দিয়েই ৭ই নভেম্বর দেশে নতুন যাত্রা শুরু হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ব্যাংক-খুলনার অতিরিক্ত পরিচালক মো: মঞ্জুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নির্বাহী পরিচালক শামসুল আরেফিন, জিয়া পরিষদ-খুলনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মহানগর শাখার সভাপতি এ্যাড. মোল্লা মশিউর রহমান নান্নু, জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, মহানগর শাখার সহসভাপতি মোহাম্মদ আলী ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রশাসক দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম