ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ১:১৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের মহাধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে পুরাতন বাজারের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. জহুর লাল সাহা, বিশিষ্ট শিল্পপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিলীপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় নিমাই।

অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু মধুসূদন সাহার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সনাতন ধর্মাবলম্বী ভক্তসহ শতশত মানুষ অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম