চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন এবং আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম।
সমাবেশে ইউনিয়ন আমীর ও সেক্রেটারিসহ ওয়ার্ড পর্যায়ের সভাপতিরা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
