ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙামাটির কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী

সারাদেশ | রাঙামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

রাঙামাটির কাউখালী উপজেলার যৌথ খামার এলাকায় আগুনে পুড়ে যাওয়া দিনমজুর ক্যাথোয়াইচিং মারমা (৪৮)-কে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি। এ সময় ক্যাথোয়াইচিং মারমার পরিবারসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই কাউখালীর যৌথ খামার এলাকায় দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের উদ্যোগে অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ শুরু হয়। প্রায় এক মাসের কাজ শেষে শনিবার ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম