ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তেতুলিয়ার সুকানি সীমান্তে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সারাদেশ | এস.এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৪:১১ অপরাহ্ন

banglahour

পঞ্চগড়ের তেতুলিয়ার সুকানি সীমান্তে মো. মানিক (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্তসংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক উপজেলার দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিহত মানিক, আব্দুল হুদাসহ আরও কয়েকজন ভারতীয় সীমান্ত এলাকায় গরু আনতে যান। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। ওই রাতেই সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। তিন দিন পর শনিবার সকালে করতোয়া নদীর উজান থেকে মানিকের মরদেহ ভেসে আসতে দেখেন পাথর শ্রমিকরা। পরে তারা পুলিশ ও বিজিবিকে খবর দেন।

তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, খবর পেয়ে আমরা নদী থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহালে মাথায় গুলির মতো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্তে মরদেহের খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ছাড়া সঠিক কারণ বলা সম্ভব নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম