ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে সরকারি কর্মকর্তা নিহত

সারাদেশ | ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১:৩৮ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জয়নাল আবেদীন (২৫) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) সকালে রামদী ইউনিয়নের কামালিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীনের গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলায়।

পুলিশ জানায়, সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে আসছিলেন। পথে বালিবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া জানান, নিহত জয়নাল আবেদীন হাসপাতালে আনার আগেই মারা যান। তিনি প্রায় ৬-৭ মাস আগে এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা শোকাভিভূত।

দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম