ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সারাদেশ | কুমিল্লা প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৭ অপরাহ্ন

banglahour

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে চাঁন্দপুর চৌমুহনী এলাকায় সড়কের পাশে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়েও দুলালের হত্যাকারীরা ধরা পড়েনি এবং হত্যার কোনো সুষ্ঠু বিচার হয়নি। তারা দ্রুত ও যথাযথ তদন্ত ও বিচারের দাবি জানান।

মানববন্ধনের পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলও বের করেন, যাতে সর্বস্তরের জনগণ অংশ নেয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯