ময়মনসিংহ নগরীর স্টেশন রোড অস্থায়ী হকার্স মার্কেট ও তাজমহল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র্যাব-১৪ সদর দপ্তরের ডিএডি রফিক, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রধান সড়কগুলোতে যাত্রী চলাচল সহজ করতে এবং ভয়াবহ যানজট নিরসনে আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
