ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১১ মাস আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ১:১৭ অপরাহ্ন

banglahour

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাগদা চিংড়ি সরবরাহে অবদান রাখায় এস. আলম নার্সিং পয়েন্টের মালিক মো. শাহ আলম শেখ, বাগদা উৎপাদনে অবদান রাখায় মতিয়ার রহমান মোল্লা এবং তেলাপিয়া উৎপাদনে অবদান রাখায় হুমায়ুন কবিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশকর্মী নুর আলম শেখসহ কোস্ট গার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমি বলেন, কিছু জেলে অবৈধ জাল ও বিষ ব্যবহার করে মাছ শিকার করায় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির মুখে। মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে দায়িত্ববান হতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম নানা প্রজাতির দেশি মাছ থেকে বঞ্চিত হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯