ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিঘলিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১১ মাস আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৪৩ অপরাহ্ন

banglahour

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় আলোচনা সভা, র‍্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলি। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীবাংশু বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, কৃষি অফিসার কিশোর আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, মেরিন ফিশারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার জেলে ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়সহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯