ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাওরের ১১৭১ প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবনমান উন্নয়নে অনুদান বিতরণ

সারাদেশ | সোহেল চৌধুরী কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৪৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবনমান উন্নয়নে এককালীন অনুদান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে অবহিতকরণ সভা ও পিইআই এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এবং মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন।

সভা শেষে হাওর অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩৫৯ জন প্রতিবন্ধী ও ৮১২ জন বিধবা নারীসহ মোট ১১৭১ জনকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হয়।

এর আগে মিঠামইন উপজেলার সাতটি ইউনিয়নে সুবিধাভোগীদের নিয়ে পাঁচ দিনের কর্মশালায় জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা ও ব্যবসায়িক দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম