ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সারাদেশ | রিফাত রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।

এছাড়াও বক্তব্য রাখেন মৎস্য চাষী কামরুজ্জামান বাবলু, ফাইম মুনতাছির, মোহাম্মদ আলী ও আলিফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য ৪ জন চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও জেলার ৪ উপজেলার মৎস্য চাষীরা অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম