ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সারাদেশ | হিজলা প্রতিনিধি

(৯ মাস আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৫:৫০ অপরাহ্ন

banglahour

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫।

সোমবার (১৮ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সচেতনতা সভা ও লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

মৎস্য উৎপাদনে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। সপ্তাহজুড়ে মতবিনিময়, পুকুর ও জলাশয়ে চাষে উদ্বুদ্ধকরণ, প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন থাকবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইলিয়াস সিকদার বলেন
বাংলাদেশ মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্যচাষিদের আরও মনোযোগী হতে হবে, নইলে একদিন এসব প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে।

স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ইতিমধ্যে ১৮ লাখ ১০ হাজার জেলের মধ্যে ১৫ লাখ ৮০ হাজারকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সামনে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সামনে রেখে তিনি জেলেদের আইন মেনে মাছ শিকারের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী সমিতি, মহিলা দলসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, বর্তমানে বাংলাদেশের ২৬০ প্রজাতির মাছের মধ্যে ৫৪ প্রজাতি ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম প্রতিষ্ঠা, খাঁচায় মাছ চাষ, নদী–খালে পোনা অবমুক্তকরণ ও আধুনিক হ্যাচারি স্থাপন জরুরি।

বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করছে বাংলাদেশ, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯