কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পর্যায়ে শিক্ষক ও কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক।
হেলথ ইন্সপেক্টর উত্তম কুমার সেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আবু সাইদ ইকবাল, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ কোরান, উপজেলা স্বাস্থ্য সহকারী জহিরুল ইসলাম বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) রিয়াজ মাহমুদ মুক্তারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
