ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়াকাটায় ২৪ কেজির কোরাল মাছ বিক্রি ৩৬ হাজার টাকায়

সারাদেশ | মনিরুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি

(১১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৬:৪৮ অপরাহ্ন

banglahour

বঙ্গোপসাগরে মাছ ধরা সময় কুয়াকাটা সমুদ্র এলাকায় জেলে আলামিনের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে বিক্রি করা হয় ৩৬ হাজার টাকায়।

জেলে আলামিন জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সাগরে জাল ফেললে টান দেয়ার সময় তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। কিছুক্ষণ পর জাল তুলে ২৪ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ে।

মাছটি পরে বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজারের গাজী ফিসে আনা হয়। সেখানে মৎস্য ব্যবসায়ী মো. বশির গাজী ১ হাজার ৫০০ টাকা প্রতি কেজি দরে মাছটি ক্রয় করেন। বশির গাজী জানিয়েছেন, মাছটি ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে ১ হাজার ৭০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কুয়াকাটা সংলগ্ন লেম্বুর বন এলাকায় আলামিন ২৩ কেজি ওজনের কোরাল মাছ ধরেছিলেন, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯