কুয়াকাটা সমুদ্র সৈকতে ৬ ফুট দৈর্ঘ্যের ও ২ ফুট প্রস্থের একটি মৃত ইরাবতি ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ৩টায় সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় ডলফিনটি পাওয়া যায়। ডলফিনটির পেট ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, জেলের জালে আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, চলতি বছর এটি সহ মোট ৬টি মৃত ডলফিন সৈকতের বিভিন্ন স্থানে ভেসে এসেছে। কমিটি দাবি করেছে, ডলফিনগুলোর মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করা প্রয়োজন।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জান জানিয়েছেন, মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
