ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১০১ টাকার প্রতীকী মূল্যে ৫ শহীদ পরিবারকে দোকান বরাদ্দ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:১০ অপরাহ্ন

banglahour

রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের বিপরীতে অবস্থিত স্বাধীন বাংলা সুপার মার্কেটে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে জুলাই আন্দোলনের পাঁচ শহীদ পরিবারের কাছে প্রতীকী মূল্য মাত্র ১০১ টাকার বিনিময়ে ৫টি দোকান দলিলসহ হস্তান্তর করা হয়।

এর আগে গত ৪ আগস্ট “মিরপুর ফ্যাসিস্টমুক্ত দিবস-২০২৫” উপলক্ষে স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে, মিরপুরে নিহত শহীদ পরিবারের জন্য আজীবন ব্যবহারযোগ্য দোকান বরাদ্দ দেওয়া হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নিম্নোক্ত পাঁচ শহীদ পরিবারের হাতে দোকান হস্তান্তর করা হয়—

১. শহীদ সিফাত – দলিল গ্রহণ করেন পিতা কামাল হাওলাদার
২. শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারী – দলিল গ্রহণ করেন ভাই আব্দুল্লাহ আল মারুফ পাটোয়ারী
৩. শহীদ হাফিজুর রহমান – দলিল গ্রহণ করেন স্ত্রী মোছাঃ বিথী খাতুন
৪. শহীদ ফজলু – দলিল গ্রহণ করেন স্ত্রী সুরাইয়া
৫. শহীদ মনিরুজ্জামান মোল্লা – দলিল গ্রহণ করেন স্ত্রী সামিরা ইসলাম তানবী

স্বাধীন বাংলা সুপার মার্কেটের মালিকদের একজন ফরহাদ হোসেন অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে বলেন,
“আমরা এই মার্কেটের ৫টি দোকান অসহায় শহীদ পরিবারের হাতে তুলে দিচ্ছি। জুলাই শহীদদের কাছে আমরা চিরঋণী। বয়সের কারণে হয়তো স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সরাসরি রাস্তায় নামতে পারিনি, কিন্তু যারা জীবন দিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, তাঁদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বোধ থেকেই এই উদ্যোগ।

তিনি আরও বলেন,
আজ থেকে শহীদ পরিবারের সদস্যরাও স্বাধীন বাংলা সুপার মার্কেটের অংশ হয়ে গেলেন। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত এই পাঁচ শহীদের পরিবার দীর্ঘদিন ধরে আর্থিকভাবে অস্বচ্ছল অবস্থায় জীবনযাপন করছিলেন। স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষের এ উদ্যোগ তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম