ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বন্ধ পাতাল মেট্রোরেলের কাজ, ব্যয় বাড়ার শঙ্কা

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:২৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) এর আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ পাতাল মেট্রোরেল লাইন ও নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ কিলোমিটার উড়াল মেট্রোরেল লাইন নির্মাণের কাজ চলছে।

পাতাল অংশের ইউটিলিটি স্থানান্তরের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি ইতোমধ্যে বিমানবন্দর, খিলক্ষেত ও বিমানবন্দর টার্মিনাল-৩ স্টেশনের কাজ সম্পন্ন করেছে; নদ্দা ও নতুন বাজার স্টেশনের কাজও চলমান রয়েছে। তবে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর মেট্রো স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি বছরের এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে।

এর কারণ হিসেবে ডিএমপি (ট্রাফিক) কর্তৃক বিকল্প সড়কের চাহিদাকে উল্লেখ করা হয়েছে। ফলে শুধু এমআরটি লাইন-১ প্রকল্পই নয়, ঢাকা ওয়াসার এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের পাইপ লাইন স্থাপন কাজও স্থবির হয়ে পড়েছে।

গত ৭ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখনো সমাধান হয়নি। এতে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব হলে জাইকার অনাপত্তিপত্র (NOC) পাওয়া জটিল হতে পারে, ফলে পূর্ত কাজের ঠিকাদার নিয়োগও বিলম্বিত হবে। এর সঙ্গে যুক্ত হবে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি।

২৪ ইসিবি জানিয়েছে, ইউটিলিটি স্থানান্তরের জন্য ঠিকাদার নিয়োগ করা হলেও কাজ বন্ধ থাকায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

প্রকল্প কর্তৃপক্ষের মতে, ঠিকাদার নিয়োগের পূর্বেই ইউটিলিটি স্থানান্তর কাজ শেষ করা জরুরি। এ জন্য ডিএমপি, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সার্বিক সহযোগিতা অপরিহার্য।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম