ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব : মাওলানা হাবিবুর রহমান

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১১:১২ অপরাহ্ন

banglahour

সিলেট আইডিয়াল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান, সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে যোগ্য শিক্ষার্থী তৈরি করতে সিলেট আইডিয়াল মাদ্রাসা কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এখানকার অনেক শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করছে এবং দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন তরুণদের সঠিক নেতৃত্বে দেশ গড়ার কাজে নিয়োগ করতে হবে। আসন্ন নির্বাচনে জামায়াত সিলেট-১ আসনে তাকে প্রার্থী করেছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট গঠনে শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মাদরাসার শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলাইমান এর সভাপতিত্বে এবং ভাইস-প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, হিফজ বিভাগের ইনচার্জ মাওলানা ফখরুল ইসলাম, সবুজবাগ ক্যাম্পাসের ইনচার্জ হোসাইন আহমদ, ডে শিফটের ইনচার্জ মো. ফারুক মিয়া, মাও. হারুনুর রশিদ ও আহমদ আল মাসউদপ্রমুখ।

সমাবেশে বিপুলসংখ্যক শিক্ষক ও অভিভাবক অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯