ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে বাস কাউন্টার ভাঙচুর, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি ।

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ১১:৪৮ পূর্বাহ্ন

banglahour

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের বাস চলাচলকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ভাঙচুরের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার বিকেলে নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালে ইউনাইটেড পরিবহনের কাউন্টার ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত। এর প্রতিবাদে বাস অনিরাপদ উল্লেখ করে পরিবহন মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

বাস টার্মিনালে আটকা পড়েছে দূরপাল্লার বহু যাত্রীবাহী বাস। শ্রমিকরা জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। এদিকে রাতেই প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম