ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সারাদেশ | ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ১১:৫০ পূর্বাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসীদের হামলায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত সিফাত (১৯) বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ছেন। অপর আহত যুবক সজল (১৯) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার (২০ আগস্ট) সকালে কাওয়ালীপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহত সিফাতের মা শিরিন আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, সোমবার বিকেলে জালসা উচ্চ বিদ্যালয়ের পাশে দেশীয় অস্ত্রসজ্জিত সন্ত্রাসীরা সিফাত ও সজলের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

সিফাতের ভাই শিহাব হাসান অভিযোগ করে বলেন, আমার ভাইকে শ্রাবনসহ ১০-১২ জন মিলে ছুরি দিয়ে আঘাত করেছে। বর্তমানে সে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার চাই।

সিফাতের মা শিরিন আক্তার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ছেলে এখন লাইফ সাপোর্টে। যারা এভাবে ক্ষতবিক্ষত করেছে তাদের বিচার চাই।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মানববন্ধনে এলাকাবাসী হুঁশিয়ারি দেন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম