নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ৬৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।
অবিরাম বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দুশ্চিন্তায় রয়েছেন আমন চাষি ও মৌসুমি সবজি চাষিরাও।
এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
