ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন জেলে মোরশেদ

সারাদেশ | মনিরুল ইসলাম, পটুয়াখালী, প্রতিনিধি।

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৪:২১ অপরাহ্ন

banglahour

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কুয়াকাটায় আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) পাঠানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান, ভাসমান অবস্থায় মোরশেদকে দেখতে পান। পরে তাকে অন্য একটি ট্রলার এফবি বায়েজিদ-এ হস্তান্তর করা হয়।

স্থানীয় জেলে সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে সাগরে যান মোরশেদসহ ১৯ জন জেলে। পথে তাদের ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়। সবাই নিখোঁজ হলেও পাঁচ দিন পর জীবিত অবস্থায় মোরশেদকে পাওয়া গেল।

এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন,সকাল ৯টার দিকে মাছ ধরার ট্রলারের জেলেরা মোরশেদকে আমাদের কাছে হস্তান্তর করেন। তিনি জানান, ৫ দিন আগে তাদের ট্রলার ডুবে ১৯ জন জেলে নিখোঁজ হন। পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন,অচেতন অবস্থায় মোরশেদকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়ার পরপরই পুলিশ মোরশেদকে হাসপাতালে পাঠায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম