ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মাদকাসক্ত স্বামী–স্ত্রীর ছুরিকাঘাতে মাদকাসক্ত নিহত, ঘাতক দম্পতি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম ভৈরব প্রতিনিধি,

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৪:৩৮ অপরাহ্ন

banglahour

ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মাদকাসক্ত স্বামী–স্ত্রীর ছুরিকাঘাতে আরেকজন মাদকাসক্ত নিহত হয়েছেন। নিহতের নাম আল-আমিন। এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত স্বামী–স্ত্রী দম্পতিকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক দম্পতি সম্রাট ওরফে রাসেল (নেত্রকোণা জেলার মদন থানার জয়পাশা গ্রামের মোঃ রইছ মিয়ার পুত্র) এবং তার স্ত্রী মারিয়া বেগম (কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বিষ্টপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে) দীর্ঘদিন ধরে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করতেন। উভয়েই মাদকাসক্ত।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টার দিকে নিহত আল-আমিন ও সম্রাটের মধ্যে গাঁজা সেবন নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আল-আমিন মারিয়ার বুকে লাথি মারেন। এরপর সম্রাট ও মারিয়া ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের বুকে আঘাত করে। গুরুতর আহত আল-আমিনকে স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। ভৈরব থানার এসআই শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত স্বামী–স্ত্রী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম