ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্বত্য চট্টগ্রামে বাজার ফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালুর দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৫:৪৪ অপরাহ্ন

banglahour

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালু করার দাবিতে রাঙ্গামাটিতে বুধবার (২০ আগস্ট) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শহরের বনরূপা বাজারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহসভাপতি আবু বকর, সহসভাপতি কাজি মোঃ জালোয়া, সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মাদ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র নেতা আলমগীরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজার ফান্ড ভুক্ত জমি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক বন্ধকি বন্ধ রাখা হচ্ছে, ফলে জমির মালিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই জমি বাজার ফান্ড থেকে সরকারী নিয়ম মেনে খাজনা ও সালামী দিয়ে রেজিস্ট্রি করা হলেও চার বছর যাবত জমির বন্ধকি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এতে মালিকরা ব্যাংক লোন সুবিধা পেতে পারছেন না এবং দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জমি রেজিস্ট্রেশনে জটিলতা সৃষ্টি করেছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী উচ্ছেদের উদ্দেশ্যে কিছু মহল বারবার জমির অধিকার হরণ করার চেষ্টা করছে।

নেতৃবৃন্দ সরকারকে আহবান জানান, বাজার ফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের মতো পুনরায় চালু করতে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম