ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে পাথর লুট: প্রশাসনের জড়িতদেরও কঠোর ব্যবস্থা হবে

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৬:৪৫ অপরাহ্ন

banglahour

সিলেটে সম্প্রতি পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী।

বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রশাসনের পক্ষ থেকে যারা পাথর লুটে জড়িত, তাদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, “সরকারের সকল ইন্টেলিজেন্স এ বিষয়ে কাজ করছে। সময় হলেই অপরাধিদের তালিকা প্রকাশ করা হবে।”

পাথর ও পর্যটন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি জানান, সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সিলেট সেক্টরে নতুন একটি বিজিবি ব্যাটেলিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

গত বছরের আগস্টের ৫ তারিখের পরে বড় ধরনের লুটপাট ঘটেছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, “এখন সংরক্ষণের ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ব্যবস্থা চলমান থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম