ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ: সড়ক দখল মুক্ত করে যানজট কমানোর উদ্যোগ

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৬:৪৭ অপরাহ্ন

banglahour

যানজট ও জনভোগান্তি এড়াতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা ও মুদাফ্ফরগঞ্জ বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা সাড়ে তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে লাকসাম উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ অভিযানে এই স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এতে মার্কেট, পাকা ভবন ও ভাসমান ব্যবসা-প্রতিষ্ঠানসহ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত ও চলাচলের রাস্তা দখলমুক্ত করা হয়।

সড়ক বিভাগ জানিয়েছে, বিজরা বাজারে দুই শতাধিক ও মুদাফ্ফরগঞ্জ বাজারে দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে মহাসড়কে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া যানজট এবং জনভোগান্তি কমবে। প্রশাসন ভবিষ্যতে পুনরায় দখল এড়াতে নিয়মিত নজর রাখবে।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসানসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম