ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি: ২০ জেলের মধ্যে ১৪ উদ্ধার, ৬ নিখোঁজ

সারাদেশ | মনিরুল ইসলাম, পটুয়াখালী, প্রতিনিধি।

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৭:৪০ অপরাহ্ন

banglahour

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে নিয়ে এফবি মায়ের দোয়া নামের মাছধরা ট্রলার ডুবে যায়। রবিবার ভোররাতে ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে আরও ১ জেলে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। গুরুতর আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা জানিয়েছেন, শনিবার চট্টগ্রামের বাঁশখালি থেকে ট্রলারটি নিয়ে তারা মাছ শিকারে বের হয়েছিল। ট্রলার ডুবে যাওয়ার পর তারা প্লাস্টিকের পানির ড্রাম ব্যবহার করে দুই দিন সমুদ্রে ভেসে ছিলেন। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম