কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২০ আগস্ট) রাতে কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সরকারি কলেজ গেট থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাকিকুল ইসলাম হাকিকতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাগর ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, মুমুরদিয়া ইউপির আহ্বায়ক মো. খাইকুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. লিটন নেওয়াজসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
