ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

সারাদেশ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩৭ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে মোংলা-খুলনা ও মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালি থেকে নওয়াপাড়া পর্যন্ত অবরোধ কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। নির্বাচন কমিশনের প্রস্তাবে একটি আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্তে জেলাবাসী ক্ষুব্ধ। এ সিদ্ধান্ত থেকে সরে না এলে মোংলা বন্দরসহ পুরো জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে কঠোর আন্দোলন চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী আগামী রবিবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। একই দিন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি এবং সোমবার (২৫ আগস্ট) পুনরায় ঢাকায় অনুরূপ কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাট জেলাজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম