ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লংগদুতে পায়ে পচন ধরা বৃদ্ধা ও টিউমার আক্রান্ত শিশুকে সহায়তা করল সেনাবাহিনী

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩৮ অপরাহ্ন

banglahour

টাকার অভাবে বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটাচ্ছিলেন রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জারুলবাগানের ৭০ বছরের বৃদ্ধা রাহিমা বেগম। একইভাবে কালাপাকুজ্জা ইউনিয়নের ১২ বছরের এক শিশু গলায় টিউমার নিয়ে ভুগছিল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় লংগদু সেনা জোনের পক্ষ থেকে চিকিৎসার খরচ বাবদ দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি’র নির্দেশে উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের তত্ত্বাবধানে ক্যাপ্টেন রাহাত এই সহায়তা প্রদান করেন।

সহায়তা পেয়ে শিশুটির বাবা আহছান উল্লাহ আবেগাপ্লুত হয়ে বলেন, মানুষের কাছে অনেক ঘুরেও ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে পারিনি। আর্মি ক্যাম্প থেকে সম্পূর্ণ অর্থ দেওয়ায় আমি কৃতজ্ঞ।একইভাবে রাহিমা বেগমের ছেলেও বলেন, সেনাবাহিনীর এই সহযোগিতা তাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা।

লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম